প্রতিদিনের বান্দরবান

লামায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লামায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবানের লামা উপজেলায় বিশেষ অভিযানে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে ২০২৬) লামা থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার ও লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এসআই নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। 

এ সময় লামা পৌরসভার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মগপাড়া ব্রিজের উত্তর পাশে পাকা সড়কের উপর থেকে মো. ইয়াসিন রহমান (২৭) নামে ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াসিন রহমান লামা সদর ইউনিয়নের হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

সোমবার, ০৪ মে ২০২৬

লামায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

বান্দরবানের লামা উপজেলায় বিশেষ অভিযানে ৯ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩ মে ২০২৬) লামা থানা পুলিশের অভিযানে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) মাসুম সরদার ও লামা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামালের তত্ত্বাবধানে এসআই নাজমুল কবির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান। 

এ সময় লামা পৌরসভার সিএনজি স্ট্যান্ড সংলগ্ন মগপাড়া ব্রিজের উত্তর পাশে পাকা সড়কের উপর থেকে মো. ইয়াসিন রহমান (২৭) নামে ব্যক্তিকে আটক করা হয়। তার কাছ থেকে ৯ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ইয়াসিন রহমান লামা সদর ইউনিয়নের হাসপাতাল পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় তার বিরুদ্ধে লামা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত