প্রতিদিনের বান্দরবান
সর্বশেষ
লামায় জেলা বিএনপির সদস্য সচিবের মানবিক সহায়তা পেলো ২ হাজার পরিবার

লামায় জেলা বিএনপির সদস্য সচিবের মানবিক সহায়তা পেলো ২ হাজার পরিবার

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা উপজেলায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নের বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।উপজেলা ও পৌর বিএনপির ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে লামা উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।সহায়তা বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার, রিটন বিশ্বাস, আলমগীর চৌধুরী, সদস্য সেলিম রেজা, শাহাদাত হোসেন, গোলাম সরওয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. সাইফুদ্দিন, বিএনপি নেতা আরিফ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম ও মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। বিতরণ শেষে বিএনপি নেতৃবৃন্দ দুর্গত এলাকার মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং এই সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।সহায়তা পেয়ে আলী আকবর, বানু বেগম ও লুনা আক্তারসহ একাধিক সুবিধাভোগী জানান, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে তারা কর্মহীন হয়ে তীব্র খাদ্যসংকটে পড়েছিলেন। অনেকের বসতঘরও ধসে গেছে। এমন কঠিন সময়ে বিএনপির এই মানবিক সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে।সহায়তা প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে বিএনপির এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"
১৬ জুলাই ২০২৬

লামায় জেলা বিএনপির সদস্য সচিবের মানবিক সহায়তা পেলো ২ হাজার পরিবার

লামায় জেলা বিএনপির সদস্য সচিবের মানবিক সহায়তা পেলো ২ হাজার পরিবার

লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস-২০২৬’

লামায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ‘জুলাই শহীদ দিবস-২০২৬’

বন্যার্তদের বাঁচানো সেই ‘মানবিক যোদ্ধা’ বেলাল আর নেই, এলাকায় শোকের ছায়া

বন্যার্তদের বাঁচানো সেই ‘মানবিক যোদ্ধা’ বেলাল আর নেই, এলাকায় শোকের ছায়া

লামার ইয়াংছা এলাকায় বন্যার্ত মানুষের পাশে ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি

লামার ইয়াংছা এলাকায় বন্যার্ত মানুষের পাশে ব্যবসায়ী নেজাম উদ্দিন কোম্পানি

লামায় ঠিকাদারের গাফিলতিতে সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

লামায় ঠিকাদারের গাফিলতিতে সড়ক ও ব্রিজের নির্মাণ কাজ বন্ধ

পানি কমছে সাংগু-মাতামুহুরীর, স্বাভাবিক হচ্ছে বান্দরবান

পানি কমছে সাংগু-মাতামুহুরীর, স্বাভাবিক হচ্ছে বান্দরবান

পাহাড়ি ঢলে লামা ফিসারিজের ২৫ লাখ টাকার মাছ সাবাড়

পাহাড়ি ঢলে লামা ফিসারিজের ২৫ লাখ টাকার মাছ সাবাড়

লামায় আইয়ুব আলী কোম্পানির দ্বিতীয় দিনের খাদ্য ও অর্থ সহায়তা

লামায় আইয়ুব আলী কোম্পানির দ্বিতীয় দিনের খাদ্য ও অর্থ সহায়তা

বান্দরবানে বন্যার পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

বান্দরবানে বন্যার পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু

লামায় বন্যাদুর্গত দেড় শত পরিবারের মাঝে আইয়ুব আলীর নগদ অর্থ বিতরণ

লামায় বন্যাদুর্গত দেড় শত পরিবারের মাঝে আইয়ুব আলীর নগদ অর্থ বিতরণ

কোন ভিডিও নেই !

টেনিসের জামালী আর নেই

১৯৭৪ সালে টেনিস ফেডারেশনের প্রতিষ্ঠা। এরপর থেকেই টেনিসের সঙ্গে সম্পৃক্ততা মাসুদ জামালীর। টেনিস জনপ্রিয় খেলা না হলেও অবকাঠামোগতভাবে অনেক খেলার চেয়ে এগিয়ে। এর পেছনে জামালীকে অবদান দিলেন ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ কারেন,‘জামালী ভাইয়ের সময় আশির দশকে আমাদের টেনিস কমপ্লেক্স হয়েছে। বাংলাদেশের টেনিসের উন্নয়ন ও আধুনিকতার পেছনে তার অবদান সর্বাধিক। তিনি টেনিস কোর্টের মানের পেছনে কখনোই আপোস করেননি।মাসুদ হাসান জামালীর আরেকটি পরিচয় তিনি দেশের অন্যতম সেরা টেনিস খেলোয়াড় শোভন জামালীর বাবা। শোভন বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে উইম্বল্ডনের বাছাইয়ে অংশ নিয়েছিলেন। শোভনের টেনিস খেলোয়াড় হিসেবে গড়ে তোলার পেছনেও বাবা মাহমুদ জামালীই ছিলেন অগ্রগণ্য,‘ মাহমুদ ভাই অফিস যাওয়ার পথে শোভনকে টেনিস কমপ্লেক্সে নামিয়ে যেতেন। শোভন অনুশীলন করত আবার অফিস শেষে কমপ্লেক্সে আসতেন। শোভন কথা বলতে পারতেন না। শারীরিক প্রতিবন্ধকতার মধ্যেও মাহমুদ ভাই ছেলেকে ভালো খেলোয়াড় হিসেবে তৈরি করেছিলেন’-বলেন কারেন।

টেনিসের জামালী আর নেই
২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩১ এএম
আপনি কি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চান ?

আপনি কি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক চান ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ জন