টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত বান্দরবানের লামা পৌরসভা ও উপজেলা সদরের অসংখ্য পরিবার বর্তমানে চরম দুর্ভোগের মধ্য দিয়ে দিন পার করছে। বন্যাকবলিত এই সংকটময় পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে লামা উপজেলা প্রশাসন ও জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সাবেক মেয়র আমির হোসেন ও আবু তাহের মিয়া
বৃহস্পতিবার (৯ জুলাই) লামা উপজেলা সদরের ও পৌরসভা বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও বন্যাকবলিত এলাকায় অবস্থানরত দুর্গত মানুষের জন্য বিশেষ উদ্যোগে দুপুরের খাবার বিতরণ করা হয়। উপজেলা প্রশাসনের এই মানবিক উদ্যোগে বিএনপি নেতা আমির হোসেন আমুর সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণ স্থানীয় সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
খাবার বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এন জেড একতা মহিলা সমিতির নির্বাহী পরিচালক আনোয়ারা বেগম। দুর্যোগের বর্ণনা দিয়ে তিনি জানান বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে আমাদের সামর্থ্য অনুযায়ী এই সহায়তা প্রদান করা হয়েছে। আগামীতেও দুর্গতদের পাশে থাকতে এই ধরনের মানবিক কার্যক্রম চলমান রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।"
খাদ্য বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে শৃঙ্খলা বজায় রেখে খাবার পৌঁছে দিতে সহযোগিতা করেন। চরম সংকটের মুহূর্তে দুপুরের খাবারের ব্যবস্থা করায় আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষ উপজেলা প্রশাসন ও আমির হোসেন আমু ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন