❝ সবুজের প্রতিশ্রুতি — একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ, ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশন। আজকের উদ্যোগ, আগামীর নিরাপদ পৃথিবী ❞
যখন পৃথিবীজুড়ে পরিবেশ বিপর্যয়ের আওয়াজ ক্রমশ জোরালো হচ্ছে, তখন একদল তরুণ বেছে নিয়েছে নীরব কিন্তু অর্থবহ এক পথ — গাছ লাগাও, পৃথিবী বাঁচাও।
ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো বিনামূল্যে কলা গাছ বিতরণ ও রোপণ কর্মসূচি। শুধু গাছ বিতরণেই সীমাবদ্ধ থাকেননি তারা — সংগঠনের স্বেচ্ছাসেবীরা নিজেরা উপকারভোগীর বাড়ির আঙিনায় পৌঁছে গিয়ে নিজ হাতে গাছ রোপণ করে দিয়েছেন এবং পরবর্তী পরিচর্যা ও পরামর্শেরও প্রতিশ্রুতি দিয়েছেন। এই উদ্যোগ একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে, তেমনি সাধারণ পরিবারের আর্থিক স্বচ্ছলতায়ও হাত বাড়িয়ে দিচ্ছে।
এই মহৎ আয়োজনকে আরও অর্থবহ করে তুলে যাঁরা পাশে ছিলেন সংগঠনের বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী অধ্যাপক রফিকুল ইসলাম খান — অর্থনীতি বিভাগ, মাতামুহুরি সরকারি কলেজ, অধ্যাপক মো. শামসুল হক — হিসাববিজ্ঞান বিভাগ, মাতামুহুরি সরকারি কলেজ, মো. ইব্রাহিম — সুপার, লাইনঝিরি দাখিল মাদ্রাসা।
সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন মোঃ শাকিল মাহমুদ রিফাত, মাঈন উদ্দিন, চাঁদ মিয়া, মোঃ সারওয়ার ও আব্দুল মান্নান।
"একটি গাছ শুধু একটি গাছ নয় — এটি একটি প্রাণ, একটি ভবিষ্যৎ।" এই বিশ্বাসকে বুকে ধারণ করেই এগিয়ে চলেছে ধরণীর সুরক্ষা যুব ফাউন্ডেশন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন