বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে ঘোষিত অগ্রাধিকার কর্মসূচিসমূহ নিয়ে বান্দরবানের লামায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মে) বিকেল ৪টায় লামা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সম্মেলন কক্ষে তথ্য অফিস এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীদের জন্য বিশেষ যানবাহন সেবা, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফসহ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ওপর বিস্তারিত আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে লামা সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম এসব কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি সরকারি সেবাগুলো সম্পর্কে জনসাধারণের মাঝে সঠিক ধারণা পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ, লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচার ও বাস্তবায়নে সাংবাদিক ও প্রশাসনের সমন্বয় জরুরি।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন