টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের লামা উপজেলায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপজেলার পৌরসভা ও সাতটি ইউনিয়নের বন্যা ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, পেঁয়াজ ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা ও পৌর বিএনপির ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে লামা উপজেলা পরিষদ চত্বরে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।
সহায়তা বিতরণকালে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন তুষার, রিটন বিশ্বাস, আলমগীর চৌধুরী, সদস্য সেলিম রেজা, শাহাদাত হোসেন, গোলাম সরওয়ার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. সাইফুদ্দিন, বিএনপি নেতা আরিফ চৌধুরী, মোহাম্মদ ইব্রাহিম ও মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিতরণ শেষে বিএনপি নেতৃবৃন্দ দুর্গত এলাকার মানুষের সার্বিক খোঁজখবর নেন এবং এই সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।সহায়তা পেয়ে আলী আকবর, বানু বেগম ও লুনা আক্তারসহ একাধিক সুবিধাভোগী জানান, পাহাড়ি ঢল ও পাহাড় ধসের কারণে তারা কর্মহীন হয়ে তীব্র খাদ্যসংকটে পড়েছিলেন। অনেকের বসতঘরও ধসে গেছে। এমন কঠিন সময়ে বিএনপির এই মানবিক সহায়তা তাদের জন্য বড় আশীর্বাদ হয়ে এসেছে।
সহায়তা প্রদানের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বলেন, "প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। মানুষের দুঃখ-কষ্ট লাঘবে বিএনপির এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।"

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন