বান্দরবান জেলার লামা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
আলোচনা সভায় সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুম সরদার, সহকারী বন সংরক্ষক মাসুম আলম, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়ছার হামিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাকিলা আক্তার, উপজেলা প্রকৌশলী আবু হানিফ, সরকারি তথ্য অফিসার মোঃ রাশেদুল হক রাসেল এবং উপজেলা নির্বাচন অফিসার আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম, জুলাই যোদ্ধা আবুল বাশার ও মো. আরফান, এনসিপি প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং সুধীসমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক আত্মত্যাগ, সাহসিকতা ও গণতান্ত্রিক চেতনা বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান বক্তারা।
পরে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ সকলের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন লামা মডেল মসজিদের ইমাম মুফতি ইব্রাহিম খলিল সাদেকী।

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন