নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন অপতৎপরতা, অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত অপ-রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের লামা উপজেলা ও পৌর শহর শাখার নেতাকর্মীরা। ‘রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি’ -এ শ্লোগানে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১টার দিকে দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান অপ-প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন রফিক।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, লামা পৌরসভা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন ও বিধান দাশ, যুবনেতা সুলতান আকবর মোমিন এবং হারুণ অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মিরাজ ও আবুল হাশেম প্রমুখ।
মিছিলে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌর বিএনপি, যুবদল, শ্রমিক দল, কৃষক দল, মহিলা দল, জাসাস, জিয়া মঞ্চ ওলামা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন