পিরোজপুরের মঠবাড়িয়ায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আব্দুর রহমান (৮) ও আব্দুর রহিম (৩) নামের দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার ভেচকি গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু খাগড়াছরির মোঃ মহাসিন মিয়ার ছেলে। তারা খাগড়াছড়ি থেকে মঠবাড়িয়ার ভেচকি গ্রামে তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবার সূত্রে জানাযায়, শুক্রবার বিকেলে দুই ভাই বাড়ির উঠানে খেলছিল। সন্ধ্যার দিকে তাদের কোথাও দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘক্ষণ সন্ধানের পর বাড়ির পাশের পুকুর থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
পরে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।
একসঙ্গে দুই সন্তানের এমন অকাল ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতাল চত্বর।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন