প্রতিদিনের বান্দরবান

লামায় ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

ছবি: প্রতিদিনের বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাম্যাখোলা এলাকার ফকরুল সদাগরের মালিকানাধীন এসবিএম ইট ভাটায় ঘটনাটি ঘটে। মৃত সাইফুল ইসলাম রাম্যাখোলা গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়,শুক্রবার ভোর রাত ৫ টার দিকে সাইফুল ইসলাম ইটভাটার জন্য পাহাড়ের মাটি কেটে গাড়ি বোঝাই করছিলেন। এ সময় আচমকা গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন সাইফুল ইসলাম। পরে সঙ্গীয় শ্রমিকরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানায়,সাইফুল দশম শ্রেণির স্কুল ছাত্র পড়াশোনা পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে ইটভাটায় কাজ করতেন। কিন্ত এস বি এম ইটভাটার কেরানী আলমগীরের মালিকানাধীন মাটিবাহী গাড়িটি চালকের পরিবর্তে হেলপার দিয়ে চালানোর কারণে অসাবধানতা বশত এই দূর্ঘটনা ঘটেছে। 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

প্রতিদিনের বান্দরবান

শনিবার, ১৬ মে ২০২৬

লামায় ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের দুর্গম পাহাড়ি রাম্যাখোলা এলাকার ফকরুল সদাগরের মালিকানাধীন এসবিএম ইট ভাটায় ঘটনাটি ঘটে। মৃত সাইফুল ইসলাম রাম্যাখোলা গ্রামের ৭নং ওয়ার্ডের বাসিন্দা মাহাবুব আলমের ছেলে।

স্থানীয় সূত্র জানায়,শুক্রবার ভোর রাত ৫ টার দিকে সাইফুল ইসলাম ইটভাটার জন্য পাহাড়ের মাটি কেটে গাড়ি বোঝাই করছিলেন। এ সময় আচমকা গাড়ির নিচে পড়ে গুরুতর আহত হন সাইফুল ইসলাম। পরে সঙ্গীয় শ্রমিকরা দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানায়,সাইফুল দশম শ্রেণির স্কুল ছাত্র পড়াশোনা পাশাপাশি পরিবারের পাশে দাঁড়াতে ইটভাটায় কাজ করতেন। কিন্ত এস বি এম ইটভাটার কেরানী আলমগীরের মালিকানাধীন মাটিবাহী গাড়িটি চালকের পরিবর্তে হেলপার দিয়ে চালানোর কারণে অসাবধানতা বশত এই দূর্ঘটনা ঘটেছে। 

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিদিনের বান্দরবান

সম্পাদক ও প্রকাশকের কার্যালয়ঃ
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত