প্রিন্ট এর তারিখ : ২২ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, প্রতিদিনের বান্দরবান ||
বান্দরবানের লামা উপজেলায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধন করা হয়।এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জাহান কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. ফরহাদ উদ্দিন এবং লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ। এছাড়াও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফখরুল ইসলামসহ লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ , অভিভাবক এবং টিকাদান কর্মীগণ উপস্থিত ছিলেন।গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধনে বক্তারা তাদের বক্তব্যে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই টিকাদান কর্মসূচি সফল হবে—এই প্রত্যাশা রইল।
প্রতিদিনের বান্দরবান
কপিরাইট © ২০২৬ প্রতিদিনের বান্দরবান । সর্বস্বত্ব সংরক্ষিত